এতদ্বারা চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৯/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ২০২৬-২০২৭ শিক্ষবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করবেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব খন্দকার নূরুল হক, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়। সকলকে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ করা হলো।
মোহাম্মদ শহিদুল হক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ
আলীরচর, মুরাদনগর, কুমিল্লা।